কুড়িগ্রাম সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ, গাঁজা ও ইয়াবা উদ্ধার

0
184
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম সীমান্ত এলাকায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, গাঁজা ও ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ২৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার (০২ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বিষয়টি নিশ্চিত করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিজিবি সূত্র জানায়, শুক্রবার রাতে কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পরিত্যক্ত ও সন্দেহভাজন এলাকা তল্লাশি করে ১ হাজার ৪৬ বোতল ভারতীয় মদ, ১৩৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত দিয়ে মাদক চোরাচালান রোধে নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান আগামীতেও চলমান থাকবে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here