কুলাউড়া প্রতিনিধি :
কুলাউড়া উপজেলার স্বতন্ত্র প্রার্থী এম জিমিউর রহমান চৌধুরী (মেন্ডেলা) স্থানীয় জনগণের উদ্দেশে একটি বিবৃতি প্রদান করেছেন।
তিনি জানিয়েছেন, তাঁর মনোনয়নপত্র সংক্রান্ত কিছু তথ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও গুজবমূলক খবর ছড়িয়ে পড়ছে, যা ভিত্তিহীন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বিবৃতিতে তিনি স্পষ্ট করেছেন যে, মনোনয়নপত্রে যে কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল, তা নিয়ম অনুযায়ী সংশোধনের প্রক্রিয়াধীন রয়েছে। তাই এ নিয়ে কোনো ধরনের উদ্বেগ বা আতঙ্কের প্রয়োজন নেই।
তিনি কুলাউড়াবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, “আপনারা দয়া করে কোনো ধরনের গুজবে কান দেবেন না। শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে ধৈর্য ধারণ করুন।”
শেষে তিনি সকলের সহযোগিতা ও সচেতনতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
এই বাংলা/এমএস
টপিক

