শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৩

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১ (মীরসরাই) সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এ আসনে জমা দেওয়া মোট ১০টি মনোনয়নপত্রের মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীসহ ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে প্রয়োজনীয় কাগজপত্র ও নির্বাচন বিধিমালা পূরণে ব্যর্থ হওয়ায় ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রোববার সকালে চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, বিএনপি ও জামায়াতের মনোনীত প্রার্থীদের পাশাপাশি কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নও বৈধ হিসেবে গৃহীত হয়েছে। তবে আয়কর সংক্রান্ত জটিলতা, তথ্য অসম্পূর্ণতা এবং বিধিমালা লঙ্ঘনের অভিযোগে তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

মনোনয়ন বৈধ ঘোষণার পর সংশ্লিষ্ট প্রার্থীদের সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিভিন্ন এলাকায় শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা ও ছোট পরিসরে মিছিলের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরুর প্রস্তুতি নিতে দেখা যায়। অন্যদিকে যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা নির্বাচন কমিশনের আপিল বোর্ডে আপিল করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আপিল নিষ্পত্তি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে একাধিক দলের প্রার্থী থাকায় এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর