পিরোজপুর প্রতিনিধি :
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দোসর ও জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর গণহত্যায় জড়িত থাকার অভিযোগে আনোয়ার হোসেন মঞ্জুরের প্রার্থিতা বাতিল এবং গ্রেপ্তারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ছাত্র-জনতা।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকালে পিরোজপুর সিও অফিস চত্বর থেকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এসময় বিক্ষোভকারীরা আইনের ঊর্ধ্বে কেউ নয়, ছাত্র-শ্রমিক জনতার খুনি, গণহত্যাকারীর প্রার্থিতা বাতিল চাই, খুনি হাসিনার দোসরকে গ্রেপ্তার কর ইত্যাদি স্লোগান দেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, একাধিক মামলার আসামি এবং গণহত্যার অভিযোগে অভিযুক্ত আনোয়ার হোসেন মঞ্জুরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং তার প্রার্থিতা বাতিল করতে হবে।
এ সময় বক্তারা বলেন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় কোনো গণহত্যাকারী বা তার সহযোগীদের রাজনীতিতে থাকার অধিকার নেই। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
এই বাংলা/এমএস
টপিক

