শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে নাটোরে বিক্ষোভ

0
206
শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে নাটোরে বিক্ষোভ সমাবেশ / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নাটোরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকায় এ বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নাটোরের সর্বস্তরের সাধারণ ছাত্র জনতার আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব ফুয়াদ ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা ও মানবাধিকার বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের নেতা রিয়াজ উদ্দিন নোমান এবং ছাত্রশিবির নাটোর শহর শাখার সাধারণ সম্পাদক ফরিদ মন্ডলসহ আরও অনেকে।

বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড একটি নির্মম ও ন্যক্কারজনক ঘটনা। অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here