নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় শীতের তীব্রতা মোকাবিলায় অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউর রহমান, নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল, নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা গোলাম, নাগরপুর প্রেসক্লাবের সদস্য মো. এরশাদ মিয়া, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিন বলেন, শীতপ্রবণ মানুষের কষ্ট লাঘবে উপজেলার সকল ইউনিয়নে পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ করা হবে। ইতোমধ্যে নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

