নাটোর -১ আসনে বিএনপি প্রার্থীর সাথে গণঅধিকার পরিষদের প্রার্থীর একাত্মতা ঘোষণা

0
298
নাটোর-১ আসনে বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুলের পক্ষে একাত্মতা ঘোষণা গণঅধিকার পরিষদের / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের প্রতি সমর্থন ও একাত্মতা ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে লালপুর উপজেলার গৌরীপুরে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বাসভবনে গণঅধিকার পরিষদ নাটোর জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দলটির প্রার্থী আনোয়ার হোসেন সোহাগের নেতৃত্বে নেতাকর্মীরা উপস্থিত হয়ে এ ঘোষণা দেন। এ সময় বিএনপি প্রার্থীর পক্ষ থেকে গণঅধিকার পরিষদের নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

একাত্মতা ঘোষণাকালে আনোয়ার হোসেন সোহাগ বলেন, তারেক রহমানের নেতৃত্বে যুগপৎ আন্দোলনে সবাই একসঙ্গে রাজপথে ছিলাম এবং ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে সরকার গঠনের লক্ষ্যে কাজ করবো। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের সঙ্গে সমন্বয় করে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো।

বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, গণঅধিকার পরিষদের এই সমর্থনের জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিএনপি সবসময় যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়। তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে এই রাজনৈতিক ঐক্য আরও সুদৃঢ় হবে। দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষের বিজয় অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলেছেন—যুগপৎ আন্দোলনের সব শরিককে সঙ্গে নিয়েই বিএনপি রাষ্ট্র পরিচালনার পথে এগোতে চায়।

এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, সিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লাসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here