কাঁঠালিয়ায় লিগাল এইডের আইন সহায়তা বিষয়ক প্রশিক্ষক সভা অনুষ্ঠিত

0
189
কাঁঠালিয়ায় লিগাল এইডের প্রশিক্ষন অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঁঠালিয়ায় জেলা লিগাল এইড কমিটির উদ্যোগে আইন সহায়তা প্রদান কার্যক্রম সংক্রান্ত এক প্রশিক্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) কাঁঠালিয়া থানার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা চিফ লিগাল এইড অফিসার ও ঝালকাঠির সিনিয়র সহকারী জজ মো. বায়েজিদ রায়হান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় আইন সহায়তা কার্যক্রমের গুরুত্ব, জনগণের মাঝে লিগাল এইড সেবা পৌঁছে দেওয়ার কৌশল এবং সংশ্লিষ্টদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

এ সময় বক্তব্য রাখেন কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবু নাছের রায়হান, উপপরিদর্শক (এসআই) লাইজু সুলতানা, এসআই মো. রুম্মান হোসেন, এসআই মো. আল আমিন ও এসআই প্রকাশসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে আইনি সহায়তা নিশ্চিত করতে লিগাল এইড কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা বাহিনী ও লিগাল এইড সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগে সাধারণ মানুষ আরও সহজে ন্যায়বিচার পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here