সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ অন্তত একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী বলে জানা গেছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নিহতরা হচ্ছে যশোরের কেশবপুর উপজেলার চালতিবাড়ী গ্রামের বাবর আলীর ছেলে মিজানুর রহমান(৪০), তার বোন বিউটি আক্তার(৩০) ও শ্যালক যশোরের মনিরামপুর উপজেলার রাজাগঞ্জ গ্রামের রহমতুল্লাহর ছেলে নিশান(২৩).।
এ ঘটনায় গুরুতর আহতরা হচ্ছে নিহত মিজানুরের স্ত্রী রুকাইয়া সুলতানা নীলা, গাড়ীর চালক বিষু।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, সকালে ফরিদপুরে ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় যশোর থেকে ঢাকা গামী একটি অ্যাম্বুলেন্সের সাথে ঢাকা থেকে খুলনা গামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনা স্থলেই একজন নারীসহ তিন জন নিহত হন। এম্বুলেন্সের চালকসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

