খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়িতে অবৈধভাবে আসা ১১ টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৩ বিজিবি পানছড়ি ব্যাটালিয়ন।
শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মো. রবিউল ইসলামের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পানছড়ি বিজিবি সূত্রে জানায়, অভিযানকালে বিজিবির লোগাং বিওপি এলাকায় লিফ চরণ চাকমার ছেলে রন্তু চাকমা (৩৮)কে চোরাচালানের দায়ে আটক করা হয়। এসময় অভিযানে ১১ টি গরু, ১ ওয়াকিটকি, ২ টি দা, ১ টি অ্যান্ড্রয়েড মুঠোফোন, ২ টি বাটন মুঠোফোন ফোন ও ১ টি টর্চ লাইট জব্দ করা হয়।
পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফেরদৌস ওয়াহিদ জানান, চোরাকারবারী সহ ভারতীয় গরুগুলো থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

