বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত‍্যাবর্তনের সংবাদে ময়মনসিংহে আনন্দ মিছিল 

0
306

ময়মনসিংহ প্রতিনিধি :

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় কর্মসূচি অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর ময়মনসিংহের সকল উপজেলায় স্বাগত মিছিল অনুষ্ঠিত হবে।

একই সঙ্গে ২৫ ডিসেম্বর সকাল ১০টার মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্ধারিত স্থানে ময়মনসিংহ বিভাগ থেকে সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার গুলশানের একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় বিএনপির এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ময়মনসিংহ বিভাগের মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।

 

ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, মাহমুদুর রহমান রুবেল, ড. রফিকুল ইসলাম হিলালী প্রমুখ।

 

সভায় বক্তারা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে যে গণআকাঙ্ক্ষা তৈরি হয়েছে, ময়মনসিংহ বিভাগ তার অন্যতম কেন্দ্রবিন্দু হবে। ২৫ ডিসেম্বর ঢাকায় জনতার জোয়ার সৃষ্টি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here