ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে প্রায় দুই হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১

0
190

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক মাদকবিরোধী অভিযানে প্রায় দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় একজন চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে লালমনিরহাট-১৫ বিজিবির অধীন কাশিপুর বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সীমান্ত এলাকা থেকে ১ হাজার ১০০ পিস ইয়াবাসহ একজন চোরাকারবারিকে আটক করেন।

 

অপরদিকে ফুলবাড়ী উপজেলার গংগারহাট বিওপির বিজিবি সদস্যরা কুটিচন্দ্রখানা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক চোরাকারবারিকে ধাওয়া করলে সে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ভারতীয় ৪৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং উদ্ধারকৃত ইয়াবা যথাযথভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here