এবার মৌসুমী সরিষার ফুলে ফুলে ভরে উঠেছে মাঠ

0
209

বকশীগঞ্জ প্রতিনিধি :

 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এবছর মৌসুমী সরিষার চাষে ব্যাপক সাফল্য আশা করছেন কৃষকরা।

উপজেলার বিভিন্ন এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে হলুদ সরিষার ফুলে ফুলে ভরে উঠেছে প্রকৃতি, যা একদিকে যেমন মনোরম দৃশ্য তৈরি করেছে, অন্যদিকে তেমনি কৃষকদের মুখে এনেছে হাসি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কৃষকরা জানান, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ফলন ভালো হয়েছে। পর্যাপ্ত বৃষ্টি ও শীতের তীব্রতা কম থাকায় গাছের বৃদ্ধি ভালো হয়েছে এবং রোগবালাইও তুলনামূলক কম দেখা গেছে। এতে উৎপাদন খরচ কমে লাভের আশা করছেন তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,এবছর বকশীগঞ্জে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে।সরিষা তেল উৎপাদনের পাশাপাশি মৌমাছি পালনকারীরাও এসব ফুল থেকে উপকৃত হচ্ছেন।

সরিষার হলুদ ফুলে ভরা মাঠ দেখতে প্রতিদিনই স্থানীয় মানুষসহ দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করছেন। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি অর্থনৈতিক দিক থেকেও এই সরিষা চাষ বকশীগঞ্জ অঞ্চলের কৃষিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here