
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদরের বিজয় চত্ত্বর থেকে আপামর “জুলাই ঐক্য সাধারণ ছাত্র-জনতা” ব্যানারে মিছিলটি বের হয়ে সদর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ হাদির মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সবুজ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সাইদুজ্জামান বাবু, ইসলামিয়া ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি প্রিন্স লিমন, জেলা ছাত্রদলের সাবেক সদস্য সেলিম ইসলাম সাগর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ডিমলা উপজেলা শাখার আহ্বায়ক আশরাফুল আলম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডিমলা উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী জিয়ারুল ইসলাম জিয়া, ও ছাত্র অধিকার পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজিনুর রহমান প্রমুখ।
এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে শহীদ হাদিকে সন্ত্রাসীরা গুলি করে আহত করে। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেন।
বিক্ষোভ ও দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের জোর দাবি জানিয়েছেন।
এই বাংলা/এমএস
টপিক
