ডিমলায় বীর মুক্তিযোদ্ধা রফিক-উদ-দ্দৌলার মৃ’ত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

0
217
ডিমলায় বিজয় দিবসের রাতেই বীর মুক্তিযোদ্ধার মৃত্যু / ছবি - এই বাংলা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর ডিমলা উপজেলার খড়িবাড়ি ইউনিয়নের বন্দর খড়িবাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা রফিক-উদ-দ্দৌলা (চান) ইন্তেকাল করেছেন। বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৯টা ১০ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বুধবার (১৭ ডিসেম্বর) যোহর নামাজের পর বন্দর খড়িবাড়ি গ্রামে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামানের উপস্থিতিতে ডিমলা থানার এসআই সাগরের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় ডিমলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, শামসুল হক, আশরাফ আলীসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

পরে মরহুম বীর মুক্তিযোদ্ধা রফিক-উদ-দ্দৌলাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here