ভোলা প্রতিনিধি :
এ উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ভোলা গজনবী স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামিম রহমান। বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কায়সার। এবং ভোলা সদর ১ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী জনাব আলহাজ্ব গোলাম নবী আলমগীর সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্যারেড অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সরকারি-বেসরকারি দপ্তরের সদস্যরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি প্যারেড পরিদর্শন করেন এবং কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের অভিবাদন গ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম, শৃঙ্খলা, ঐক্য ও দায়িত্ববোধে উজ্জীবিত হয়ে দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান জানান। তারা বলেন, বিজয় দিবস নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারগুলোর সদস্যদের সংবর্ধনা, বিজয় মেলা এবং দিনব্যাপী নানা কর্মসূচি পালনের কথা জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
এই বাংলা/এমএস
টপিক

