বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সদরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
যথাযোগ্য মর্যাদায় সদরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন / ছবি - এই বাংলা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের সদরপুর উপজেলায় মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির সূর্যসন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা হয়। সকাল সাড়ে ৮টায় সদরপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

সকাল সাড়ে ৯টায় উপজেলা স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউট এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম, নৈতিকতা ও ঐক্যের মাধ্যমে স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

দিবসটি উপলক্ষে এতিমখানা ও হাসপাতালে উন্নতমানের খাবার বিতরণ, শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, সদরপুর থানার অফিসার ইনচার্জ মামুন শাহ্‌সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর