মহান বিজয় দিবসে পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
201
পিরোজপুরে জেলা জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :

মহান বিজয় দিবস উপলক্ষে পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল বিজয় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের প্রধান প্রধান সড়কে এই র‍্যালীটি প্রদক্ষিণ করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

র‍্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাসুদ সাঈদী। র‍্যালী শেষে আয়োজিত সমাবেশে তিনি বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা জামায়াতের আমির ও জেলা সেক্রেটারি, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সহ উপজেলা ও পৌরসভাসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী বলেন,লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এই বিজয়ের সুফল সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। ইনসাফ কায়েমের মাধ্যমে, শহীদদের স্বপ্ন পূরণই আমাদের লক্ষ্য।

বিজয় র‍্যালীতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী জাতীয় পতাকা ও ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here