বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

শায়খুল হাদীস হেলালুদ্দীনের ইন্তেকালে তাহাফফুজে দ্বীন পরিষদের শোক

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
শায়খুল হাদীস হেলালুদ্দীন / ছবি - সংগৃহীত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরস্থ জামিয়া কোরআনিয়া চর কমলাপুর মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নায়েবে আমীর ও দক্ষিণ বঙ্গের প্রখ্যাত হাদীস বিশারদ শাইখুল হাদীছ আল্লামা মাওলানা হেলালুদ্দীন (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে তাহাফফুজে দ্বীন পরিষদ বাংলাদেশ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এক যৌথ শোক বিবৃতিতে সংগঠনের সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী এবং মহাসচিব মুফতী মুস্তাফিজুর রহমান বলেন, আল্লামা হেলালুদ্দীন (রহ.) ছিলেন একাধারে হাদীস বিশারদ, দূরদর্শী রাজনীতিবিদ ও আধ্যাত্মিকতায় উচ্চ মর্যাদাসম্পন্ন বুজুর্গ ব্যক্তি। তিনি মরহুম হাফেজ্জী হুজুর (রহ.)-এর অন্যতম খলিফা হিসেবে দীনি অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার ইন্তেকালে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়।

নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, ছাত্রবৃন্দ ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) আল্লামা হেলালুদ্দীন (রহ.) ইন্তেকাল করেন। রাত ৯টায় ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বোয়ালমারী উপজেলার রামদিয়া (রহমতপুর) পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর