কলমাকান্দায় ইটবোঝাই লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

0
212

নেত্রকোনা প্রতিনিধি :

নেত্রকোনার কলমাকান্দায় শনিবার বিকেলে ইটবোঝাই লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রোকেয়া আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

১৩ ডিসেম্বর বিকাল তিনটার দিকে কলমাকান্দা পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকেয়া আক্তার উপজেলার রংছাতি ইউনিয়নের রামনাথপুর গ্রামের আব্দুল জব্বারের স্ত্রী।

স্থানীয়রা জানান, রোকেয়া আক্তার তার মেয়ে সাদিয়া আক্তারকে (১২) ঢাকার একটি মাদ্রাসা থেকে বাড়িতে নিয়ে আসার সময় কলমাকান্দা বাজারের রেন্টিতলা মোড় থেকে একটি অজ্ঞাত মোটরসাইকেলে ওঠেন। মোটরসাইকেলে করে তারা রংছাতি ইউনিয়নের রামনাথপুরে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হলে কলমাকান্দা পূর্ব বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে রোকেয়া আক্তার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে লরির নিচে চলে যান। গুরুতর আঘাতে তার মাথার মস্তক বের হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিদ্দিক হোসেন জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here