হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে কুলাউড়ায় বিক্ষোভ মিছিল

0
430
শরিফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে কুলাউড়ায় বিক্ষোভ মিছিল / ছবি - এই বাংলা

কুলাউড়া মৌলভীবাজার) প্রতিনিধি :

কুলাউড়ায় জুলাই আন্দোলনের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বাদ জোহর আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মিছিলটি কুলাউড়া শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মিছিলে বক্তারা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আল ইসলাহর ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মো. আবুল কালাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, কেন্দ্রীয় তালামীযের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক খন্দকার অজিউর রহমান আসাদ, সাবেক সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী আব্দুস সামাদ আজাদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here