ডিমলায় হানাদার মুক্ত দিবস উদযাপন

0
225
উপজেলায় ঐতিহাসিক এই দিনে মুক্তিযুদ্ধের চেতনাকে পুনর্জাগরণ এবং শহীদদের স্মরণে উদযাপন করা হয়েছে / ছবি - এই বাংলা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

১১ ডিসেম্বর, বৃহস্পতিবার সকালে ডিমলায় পাকিস্তানি হানাদার মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। ১৯৭১ সালে এই দিনে ডিমলার ১০টি ইউনিয়ন পাকিস্তানি হানাদারের হাত থেকে মুক্ত হয়েছিল, যেখানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সাহসী প্রচেষ্টায় স্বাধীনতা অর্জিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৃহস্পতিবার সকালে বীর মুক্তিযোদ্ধারা পুরাতন অফিস থেকে একটি বর্ণাঢ্য রেলি বের করেন, যা ডিমলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

রেলিতে উপস্থিত ছিলেন এফ এফ ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য,সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ)বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, উপজেলা বীর মুক্তিযোদ্ধ আহবায়ক অধ্যাপক আবুল কাশেম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল হক,বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ,মুক্তিযোদ্ধা সন্তান আসাদুজ্জামান কবির জুয়েল, আসাদুজ্জামান বাবু, বাবলু,সফিয়ার রহমান, রুমেন শিং, উপজেলা সকল বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারবর্গ স্থানীয় সুধী সমাজ উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here