ঘিওরে লাভলু আহম্মেদ হত্যার এক বছর পরও বিচারহীন, স্মরণে শোক র‍্যালি ও দোয়া মাহফিল

0
687
মানিকগঞ্জের ঘিওরে খুনের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুম লাভলু আহম্মেদ স্মরণে খুনের বিচারের দাবিতে শোক র‍্যালি / ছবি - এই বাংলা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি :


মানিকগঞ্জের ঘিওরে কুয়েতপ্রবাসী ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম লাভলু আহম্মেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র‍্যালি, সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গত বছর ২০২৪ সালের ৯ ডিসেম্বর ঘিওর উপজেলার কুস্তা গ্রামের বাসিন্দা লাভলু আহম্মেদকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। দীর্ঘ ২১ বছর কুয়েতে থাকার পর মাত্র দুই মাসের ছুটিতে দেশে ফিরে আসেন তিনি। ছুটি শেষ করে কুয়েতে ফেরার কথা থাকলেও হত্যাকাণ্ডের কারণে তাঁর আর ফেরা হয়নি প্রবাসে।

প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে এলাকাবাসী শোক র‍্যালি বের করেন, যা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা দ্রুত হত্যা মামলার ন্যায়বিচারের দাবি জানান।

পরে মরহুম লাভলু আহম্মেদের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বক্তারা বলেন, এক বছর কেটে গেলেও হত্যাকাণ্ডের বিচার না পাওয়ায় নিহতের পরিবার এখনও দুশ্চিন্তা ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।

লাভলু কুয়েতপ্রবাসে যাওয়ার আগে ঘিওর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয়রা গত এক বছরে একাধিকবার বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করলেও এখনো বিচারপ্রক্রিয়া এগোয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here