
পাবনা প্রতিনিধি :
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য—গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যে পাবনার সুজানগরে মানববন্ধন ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সকালেই উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিশাল মানববন্ধন। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান মিয়া। সঞ্চালনায় ছিলেন কমিটির সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মো. ফাইম উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান।
আলোচনা সভায় বক্তৃতা দেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জাহিদ হোসেন, নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, সুজানগর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রফিকুল ইসলাম, শিক্ষার্থী মানিক ও সাদিয়া কুদ্দুসসহ অনেকে।
বক্তারা বলেন, দুর্নীতি দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বারবার বাধাগ্রস্ত করে। তাই সমাজের সর্বস্তরে দুর্নীতিকে প্রতিরোধ করতে হবে এবং দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন অফিসার লুৎফর রহমান, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এটিএম শামসুজ্জামান ডন, রেজাউল করিম, জহুর আহমেদ সরকার নিক্সন, ব্যবসায়ী হারুন মণ্ডল, সাংবাদিক এম মনিরুজ্জামান, শিহাব আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক
