নীলফামারী প্রতিনিধি :
‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা ও ‘অদম্য নারী’ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আনিসুর রহমান।
এসময় বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শাহিনা বেগম, জেলা মৎস্য অফিসের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার আংগুরী বেগম, নীলফামারী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, ব্র্যাক জেলা সমন্বয়কারী আকতারুল ইসলাম এবং ন্যাশনাল স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মোমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের হিসাবরক্ষক জোবায়দুল ইসলাম।
বেগম রোকেয়া দিবস উপলক্ষে ‘অদম্য নারী পুরস্কার’-এর জন্য নির্বাচিত পাঁচ নারীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন—সদর উপজেলার বৈশাখী, মারুফা খাতুন, মিনারা বেগম; সৈয়দপুর উপজেলার খন্দকার আবিদা সুলতানা রিয়া এবং ডিমলা উপজেলার বাতাসী বেগম। অনুষ্ঠানে বক্তারা বেগম রোকেয়ার আদর্শ ধারণ করে নারীর প্রতি সহিংসতা, বৈষম্য ও বঞ্চনা দূরীকরণে সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
এই বাংলা/এমএস
টপিক

