প্রান্তিক কৃষকদের মাঝে মানসম্পন্ন ধানের বীজ বিতরণ

0
150
ভোগডাবুরীতে ৭০০ প্রান্তিক কৃষকের মাঝে মানসম্পন্ন বোরো ধানের বীজ বিতরণ / ছবি - এই বাংলা

ডোমার (নীলফামারী) প্রতিনিধি :


নীলফামারীর ভোগডাবুরী ইউনিয়নে কৃষিবিদ ড. মো. মোস্তাহেদ হোসেন ফায়ারের সার্বিক তত্ত্বাবধানে ৭০০ প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি করে মানসম্পন্ন বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় চিলাহাটি ফাজিল মাদ্রাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর চ্যাপ্টার এবিএবি’র সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. মো. মোস্তাহেদ হোসেন ফায়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. নঈম শাহরিয়ার এবং প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আরমানুল ইসলাম সরকার।

এর আগে দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রান্তিক কৃষকদের মধ্যে উচ্চ ফলনশীল বোরো ধানের বীজ বিতরণ করেন আয়োজকরা। উল্লেখযোগ্য বিষয় হলো— এসব বীজ দেশের গুরুত্বপূর্ণ গবেষণাগার কুষ্টিয়া থেকে সংগ্রহ করা হয়েছে।

বীজ বিতরণকালে কৃষকদের প্রাথমিক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে কৃষিবিদ মোস্তাহেদ হোসেন ফায়ার বলেন, “আমার কর্মজীবনে শুধু ভোগডাবুরী ইউনিয়ন নয়, ডোমার উপজেলা ও আশপাশের সব এলাকার মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here