সরাইলে বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ

0
176
সীমান্তে কড়া নজরদারি সরাইল ব্যাটালিয়নের অভিযানে কোটি টাকার মালামাল জব্দ / ছবি - এই বাংলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, গাঁজা ও চোরাচালানী মালামাল জব্দ করেছে। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ২৯ লাখ ৭৩ হাজার ৩০০ টাকা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিজিবি সূত্র জানায়, মহাপরিচালকের নির্দেশনা— ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’— বাস্তবায়নের অংশ হিসেবে সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সম্প্রতি টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

গত ৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে, সিংগারবিল বিওপি’র টহলদল বিজয়নগর উপজেলার কাশিনগর এলাকায় অভিযান চালিয়ে ৭১ বোতল ভারতীয় মদ মালিকবিহীন অবস্থায় জব্দ করে। যার সিজার মূল্য ১ লাখ ৬ হাজার ৫০০ টাকা।

একই দিন রাত ১২টা ১০ মিনিটে, বিজয়নগর উপজেলার নোয়াবাদী এলাকায় আরেকটি টহলদল অভিযান পরিচালনা করে ২৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৮৪ হাজার টাকা।

এ ছাড়া আজ ৬ ডিসেম্বর ভোর ৪টা ২০ মিনিটে, ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে— কসমেটিকস: ৪১৪ পিস, চকলেট: ১০,৫২৪ পিস, ফুড সাপ্লিমেন্ট ট্যাবলেট: ১২১ প্যাকেট, পাঞ্জাবি: ১০০ পিস, শাড়ি: ১৫ পিস, শাল/চাদর: ১২১ পিস, সোয়েটার: ৯০ পিস

এসব পণ্যের মোট সিজার মূল্য ২৭ লাখ ৮২ হাজার ৮০০ টাকা।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানিয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর, আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় নিরাপত্তা জোরদার করতে নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম আরও বৃদ্ধি করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here