ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে ফরিদপুর–ভাঙ্গা–বরিশাল মহাসড়কের কৈডুবী সদরদি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে কারও পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহত চারজন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে, তাদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এসআই সোহেল মিয়া জানান, অটোরিকশাটি ভাঙ্গা থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা নিউ মডার্ন পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

