বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

‘মালিক’ ছবির শুটিং সেটে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে আরিফিন শুভ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
‘মালিক’ ছবির শুটিং সেটে অগ্নিদগ্ধ হয়েছেন অভিনেতা আরিফিন শুভ / ছবি - এই বাংলা

ডেস্ক নিউজ :

ঢালিউড তারকা আরিফিন শুভ ‘মালিক’ ছবির শুটিং করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন। ছবির একটি অ্যাকশন দৃশ্য ধারণের সময় এ দুর্ঘটনা ঘটে। ইউনিটের একাধিক সূত্র জানিয়েছে, দৃশ্যটির পরিকল্পনা অনুযায়ী শুভর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুন দেওয়া হয়। কিন্তু ক্যামেরা চালু হতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

হঠাৎ তার পায়ে আগুন ধরে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই শিখা ভয়াবহ হয়ে ওঠে। আগুন লাগার সময় শুভ নিজেই তা নেভানোর চেষ্টা করেন, কিন্তু তীব্র তাপে তিনি মাটিতে পড়ে যান। পরে শুটিং ইউনিটের সদস্যরা ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন।

দুর্ঘটনার পর পরিচালক সাইফ চন্দন শুটিং বন্ধ করতে চাইলে শুভ তা মানেননি। প্রাথমিক চিকিৎসা নিয়েই তিনি আবার ক্যামেরার সামনে দাঁড়ান।

দুর্ঘটনা নিয়ে কথা বলতে পরিচালক সাইফ চন্দনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

এ বছর ঈদুল ফিতরে মুক্তি পেতে পারে ‘মালিক’। ছবিটিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। ইতোমধ্যে ছবিতে শুভর নতুন লুক সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর