নাটোর প্রতিনিধি :
নাটোর–৩ (সিংড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর সাইদুর রহমানকে নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার সন্ধ্যায় উপজেলার চৌগ্রাম ইউনিয়ন জামায়াতের আয়োজনে গোয়ালবাড়িয়া গ্রামে এ মতবিনিময় সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রকৌশলী শামসুদ্দিন ফিরোজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত মনোনীত প্রার্থী প্রফেসর সাইদুর রহমান।
এ সময় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আফছার আলী, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আ. ব. ম. আমান উল্লাহ, পৌর জামায়াতের আমির ও মেয়র পদপ্রার্থী প্রভাষক মাওলানা সাদরুল উলা, উপজেলা সেক্রেটারি অধ্যাপক এনতাজ আলী, পৌর সহকারী সেক্রেটারি আব্দুল মন্নাফ, ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল কাহ্হার সিদ্দিক কামরুল ও সেক্রেটারি মো. সারদুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের অফিস সম্পাদক রফিকুল ইসলাম রাব্বানী।
সভায় আসন্ন জাতীয় নির্বাচনে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সংগঠনের করণীয় বিষয়ে আলোচনা হয় বলে আয়োজকরা জানান।
এই বাংলা/এমএস
টপিক

