খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বিএনপির সহ-সভাপতি এনামুল হক এনাম (মেম্বার)-এর জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় যোগ্যছোলা ইউনিয়নের গ্যাসফিল্ড এলাকার পশ্চিম পাশে খোলা মাঠে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ এতে অংশ নেন। পরে তাঁর জানাজা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
দোয়া মাহফিলের আগে উপজেলা বিএনপির নেতারা প্রয়াত এনামুল হক এনামের স্মৃতিচারণ করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরিবারের পক্ষ থেকে তাঁর বড় ভাই উপস্থিত নেতা–কর্মীদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো. করিম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব, সাবেক সভাপতি এনামুল হক, যুগ্ম আহ্বায়ক মো. আরব আলী ও জয়নাল আবেদীন।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম রকি, যুবদলের সিনিয়র আহ্বায়ক মীর হোসেন, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব মহিউদ্দিন কিশোর, মানিকছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য নুরুজ্জামান মাস্টার ও ডা. আলমাছ।
দোয়া মাহফিলে আরও যোগ দেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ইকবাল হোসেন, যোগ্যছোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. ইসমাইল হোসেন, মানিকছড়ি সদর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক অংগ্য মারমা, উপজেলা মারমা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক থোয়াইঅংগ্য মারমা, সহ-সভাপতি থুইচাই মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক সানাই মারমাসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
এই বাংলা/এমএস
টপিক

