নাটোর প্রতিনিধি :
নাটোর চিনিকলের শ্রমিক-কর্মচারীরা নিজ নিজ পদে স্থায়ী নিয়োগ, ন্যায্য বেতন-ভাতা বৃদ্ধি ও জনবল নিয়োগসহ ৪ দফা দাবিতে মানববন্ধন করেছেন। শনিবার সকালে চিনিকলের মূল ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মানববন্ধনে সভাপতিত্ব করেন চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আইয়ুব আলী। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাবেক সভাপতি ফিরোজ আলী, আতাউর রহমান, যুগ্ম সম্পাদক শিশির ও প্রচার সম্পাদক সাইফুল ইসলাম। শ্রমিক-কর্মচারীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
শ্রমিক নেতারা দাবি জানান, মৌসুমি শ্রমিকদের স্থায়ী পদে নিয়োগ দিতে হবে। পে-কমিশনের প্রণোদনা মজুরিতে অন্তর্ভুক্ত করে দ্রুত প্রদান করতে হবে। এছাড়া চুক্তিভিত্তিক শ্রমিকদের মজুরি ৭৫০ টাকা বৃদ্ধি করতে হবে। দাবিগুলি না মানা হলে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
শ্রমিক নেতারা সরকারের প্রতি আহ্বান জানান, ন্যায্য দাবি মেনে তাদের কাজে ফেরার সুযোগ সৃষ্টি করা হোক।
এই বাংলা/এমএস
টপিক
- চিনিকল
- শ্রমিক-কর্মচারী
- ৪ দফা দাবি
- মানববন্ধন

