সিংড়ায় ট্রাফিক সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

0
156
সিংড়ায় ট্রাফিক সেবা সপ্তাহ অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :

নাটোরের সিংড়ায় ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে শুরু হয়েছে ‘ট্রাফিক সেবা সপ্তাহ–২০২৫’। “ট্রাফিক আইন মেনে চলি, যানজট ও দুর্ঘটনামুক্ত নাটোর গড়ি”—এই স্লোগানকে কেন্দ্র করে জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার তারিকুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) নূর মোহাম্মদ আলী, সিংড়া থানার অফিসার ইনচার্জ মো. মমিনুজ্জামান, পুলিশ পরিদর্শক (নাটোর শহর ও যানবাহন) রেজাউল করিম এবং সিংড়া ট্রাফিক বিভাগের পুলিশ সার্জেন্ট রতন আহমেদসহ অন্যান্য কর্মকর্তা।

র‍্যালিতে শ্রমিক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী–পেশার মানুষ অংশ নেন। সিংড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর থেকে শুরু হওয়া র‍্যালিটি বাসস্ট্যান্ড হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here