গাজীপুরে নির্বাচনে সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকার আশ্বাস জিএমপি কমিশনারের

0
174
মতবিনিময় সভায় বক্তব্য দেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার / ছবি - এই বাংলা

গাজীপুর প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সব সদস্য সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদার।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রোববার (২৩ নভেম্বর) সকাল ১১টায় গাজীপুর মহানগর পুলিশের হেডকোয়ার্টারের সম্মেলনকক্ষে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

পুলিশ কমিশনার জানান, গাজীপুরে দায়িত্ব গ্রহণের পর তিনি তিনটি বিষয়ের ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন—
১. মহাসড়কের যানজট নিয়ন্ত্রণ
২. অপরাধ দমন
৩. আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করা

মতবিনিময় সভায় গাজীপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা—অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. জাহিদুল হাসান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান উপস্থিত ছিলেন।

কমিশনার বলেন, “গাজীপুরে যোগদানের পর কয়েক দিন ধরে বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি এবং নানা বিষয়ে তথ্য সংগ্রহ করেছি। আমার লক্ষ্য—গাজীপুরকে নিরাপদ, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা।”

তিনি অপরাধ দমন, যানজট নিরসন, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং কমিয়ে আনা এবং নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এ সময় তিনি জানান, মাদক, অপরাধী চক্র, অবৈধ পার্কিং, বস্তিতে মাদকের উৎস এবং মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। একই সঙ্গে যানজট ও অবৈধ পার্কিং নিয়ন্ত্রণে বিশেষ নজর দেওয়া এবং নিয়মিত অভিযান পরিচালনার কথাও জানান তিনি।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here