রাজাপুরে বিএনপির তিন মনোনয়ন প্রত্যাশীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

0
160
রাজাপুরে বিএনপির তিন মনোনয়ন প্রত্যাশীর গণসংযোগ ও লিফলেট বিতরণ / ছবি : এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠির রাজাপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল থেকে বাদুরতলা বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় ঝালকাঠি–১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের তিন মনোনয়নপ্রত্যাশী এ কার্যক্রম পরিচালনা করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কর্মসূচিতে অংশ নেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার মইন ফিরোজি এবং অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান।

নেতারা জানান, তারেক রহমান ঘোষিত ৩১ দফা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের সরকার গঠনের একটি সুস্পষ্ট রোডম্যাপ। এই দফাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here