পাবনার ঈশ্বরদীতে জাকারিয়া পিন্টুর দিকনির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় ঈশ্বরদী রেলগেট-সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচির সূচনা হয়।
সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় উপস্থিত নেতা-কর্মীরা একযোগে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করেন।
পতাকা উত্তোলন ও সংগীত পরিবেশন শেষে যুবদলের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের দীর্ঘ পথচলা স্মরণে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, পৌর যুবদলের আহ্বায়ক ইসলাম হোসেন জুয়েল ও সদস্যসচিব আনোয়ার হোসেন জনি। এ ছাড়া ঈশ্বরদী উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন ও সদস্যসচিব শাহাবুদ্দিন সেনটু সরদার, ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক সভাপতি আক্তার হোসেন নিফা, স্বেচ্ছাসেবক দলের নেতা ফুল জুয়েল, আওয়াল ও হীরক সরদার এবং ছাত্রদল নেতা মোহনসহ অন্যান্য নেতা-কর্মী বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যুবদল সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী দিনেও তারুণ্যের এই শক্তি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে ঐক্যবদ্ধ থাকবে।
কর্মসূচিতে ঈশ্বরদী পৌর ও উপজেলা যুবদল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ঈশ্বরদী উপজেলা চত্বরে অবস্থিত পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েল।
এই বাংলা/এমএস