মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

নানা আয়োজনে ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে শহরের আমতলা সড়কে অবস্থিত দলীয় কার্যালয় থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদারের নেতৃত্বে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, সদস্যসচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান এবং যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু।

সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনে যুবদল সারা দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁরা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে যুবদল আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিল। নানা প্রতিকূলতার মধ্যেও সংগঠনটির নেতাকর্মীরা মনোবল হারাননি এবং ভবিষ্যতেও হারাবেন না বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর