বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

ঈশ্বরদীতে তিন শতাধিক কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান / ছবি : এই বাংলা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :

ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনে তিন শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকালে ঈশ্বরদীর আর আর পি কমিউনিটি সেন্টারে ঈশ্বরদী কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা শিক্ষা অফিসার মোসাঃ শাহীনা আক্তার। সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ লুৎফর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মোঃ বেল্লাল হোসেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, সাবেক সভাপতি এস এম রাজা, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাবেক প্যানেল মেয়র মোঃ আনোয়ার হোসেন জনি ও স্কুল পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান।

এছাড়া স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক ও প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, ঈশ্বরদীর ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩১৭ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়। প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের এমন সংবর্ধনার আয়োজন করে আসছে ঈশ্বরদী কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন।

প্রধান অতিথির বক্তব্যে মোসাঃ শাহীনা আক্তার বলেন, প্রাথমিক শিক্ষার বিস্তারে বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও কিন্ডারগার্টেন স্কুলগুলো উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে—তাই পাঠ্যক্রমের পাশাপাশি নৈতিক মানুষ হিসেবেও গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর