নাটোর প্রতিনিধি:
নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং নাটোর-৩ (সিংড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী দাউদার মাহমুদ বলেছেন, “আমি নমিনেশন পাই বা না পাই, এমপি হই বা না হই—আমি সিংড়ার সন্তান। আপনাদের সন্তান। ২৯ বছর ধরে আপনাদের সহযোগিতায় রাজনীতিতে আছি, পাশে ছিলাম, আছি, থাকবো।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রোববার রাত ৮টায় শেরকোল বাসস্ট্যান্ডে শেরকোল ইউনিয়ন বিএনপির আয়োজনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দাউদার মাহমুদ বলেন, “এই ২৯ বছরে রাজনৈতিক মামলায় পালিয়ে থাকা ছাড়া কখনো সিংড়া ছেড়ে বাইরে থাকিনি। যদি বাইরে থেকেও থাকি, তবে সেটা জেলখানায়।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের জন্য তৈরি। এতে সমতল-পাহাড়ি-সমুদ্রপাড়ের মানুষ, কৃষক-মজুর, নারী—সকল শ্রেণির মানুষের কথা বলা হয়েছে। এটি সবার জন্য ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার ঘোষণা।”
এসময় তিনি অভিযোগ করে বলেন, “এই ইউনিয়নে আওয়ামী লীগের হাতুড়ি বাহিনী আমাদের অনেক নেতাকর্মীকে টর্চার সেলে নিয়ে নির্যাতন করেছে। আমরা কাউকে প্রতিশোধ করিনি। দেশে প্রচলিত আইনে তাদের বিচার হবে।”
তিনি আরও বলেন, “একজন প্রার্থীর গ্রীণ সিগন্যাল নিয়ে আওয়ামী লীগ আবার অপপ্রচার শুরু করেছে।”
শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব রাসেল কবির কালামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন: শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব রাসেল কবির কালামের সঞ্চালনায় বক্তব্য দেন পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তায়েজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সদস্য সবুজ মাহমুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব এম এ মালেক, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম জি মোর্শেদ, আবু আকরাম, আল-আমিন সরকার, ইউনিয়ন যুবদলের সভাপতি রেজাউল করিম সুরুজ্জল, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান পানু প্রমুখ।
এই বাংলা/এমএস
টপিক

