শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

নাগরপুরে কোদালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কোদালিয়া গ্রামে কোদালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে মসজিদটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধন শেষে কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

ভাদ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আরশেদ আলীর সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মাহমুদ চঞ্চল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আহমেদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, প্রবাসী কল্যাণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, যুগ্ম আহ্বায়ক আজিজুল রহমান আজিজুল, উপজেলা শ্রমিকদলের সভাপতি আরিফুল ইসলাম নবা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জিহাদ হোসেন ডিপটি, উপজেলা কৃষকদলের সদস্যসচিব জাহিদ হাসান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহমুদ রাসেল।

এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর