নাটোরের গুরুদাসপুরে কাজের সন্ধানে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বৃদ্ধা  

0
147

নাটোর প্রতিনিধি :

নাটোরের গুরুদাসপুরে রসুন লাগানো কাজের সন্ধানে এসে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন খোদেজা বেগম নামের এক বৃদ্ধা। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও তার সঙ্গে থাকা এক আরোহী আহত হয়েছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আজ রোববার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজারে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত খোদেজা বেগম (৭০) পাশ্ববর্তী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার প্রতাপ গ্রামের মৃত শুকুর আলীর স্ত্রী, তিনি তিন সন্তানের জননী। আহতদের মধ্যে মোটরসাইকেল চালক আবু সামা (২৮) ও আরোহী ইসমাইল হোসেন সহোদর ভাই। তারা সিরাজগঞ্জের এনায়েতপুরের গোপিনাথপুর গ্রামের বারেক মোল্লার ছেলে।

 

 

খোদেজার ননদ সুফিয়া বেগম জানান, রসুন লাগানোর কাজের সন্ধান করতে তারা নয়াবাজার এলাকায় এসেছিলেন। রাস্তা পাড় হতে গিয়ে তার ভাবী মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিলে কর্তব্যরত চিকিৎসক শারমিন সুলতানা লুনা তাকে মৃত ঘোষনা করেন।

 

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, মোটরসাইকেলটি জব্দ করে চালক ও আরোহীকে হেফাজতে নেয়া হয়েছে। ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে তাদের নামে মামলার প্রস্তুতি চলছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here