প্রধান উপদেষ্টার ঘোষণায় জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

0
135
বাংলাদেশ জামায়াতে ইসলামী / প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক :


জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে—প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এমন ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে জানান, “১৩ নভেম্বর (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৩টায় প্রধান উপদেষ্টার ভাষণের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করা হবে।”

দলীয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচন ও গণভোট সম্পর্কিত সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত, জুলাই সনদ বাস্তবায়ন আদেশসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত অবস্থান তুলে ধরবে জামায়াতে ইসলামী।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here