চরভদ্রাসনে ট্রাক্টরচাপায় যুবকের মর্মান্তিক মৃত্যু

0
251
প্রতিকি ছবি

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :


ফরিদপুরের চরভদ্রাসনে ট্রাক্টরচাপায় মো. হাসান প্রামাণিক (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) সকালে উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নের উত্তর নবাবগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নিহত হাসান পশ্চিম শালেপুর গ্রামের মোশাররফ প্রামাণিকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, হাসান ভাড়ায়চালিত ট্রাক্টর নিয়ে উত্তর নবাবগঞ্জ চরাঞ্চলে কাশবন পরিষ্কার করতে যান। কাজ শেষে ফেরার পথে ট্রাক্টরের চাকা খালের মধ্যে পড়ে উল্টে যায়। এতে তিনি নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই হাসান মারা যান।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, “নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে আবেদন করেন, এবং তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here