অসহায় ও দুস্থ মানুষের আর্থিক সংকট মোকাবিলায় মৌলভীবাজারে ৩২০ জন উপকারভোগীর হাতে অনুদানের চেক বিতরণ করেছে জেলা পরিষদ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে জেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এসব অনুদানের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীমা খন্দকার।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো জেলা পরিষদের অন্যতম দায়িত্ব। আর্থিক সংকটে থাকা মানুষের প্রয়োজনের সময়ে সহায়তা পৌঁছে দিতে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং অনুদানপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, জেলা পরিষদের এ উদ্যোগ অসহায় ও দুস্থ মানুষের আর্থিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই বাংলা/এমএস