নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর বিরুদ্ধে নৈরাজ্য, নাশকতা, হত্যা, অগ্নিসংযোগ এবং বিভিন্ন ষড়যন্ত্রের অভিযোগ তুলে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জিয়া পরিষদ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা জিয়া পরিষদের উদ্যোগে শহরের কানাইখালী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এতে জিয়া পরিষদের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে অগ্নিসন্ত্রাস জড়িত। তাদের উদ্দেশ্য নিরীহ মানুষকে হত্যা করা, বাড়িঘরে অগ্নিসংযোগ করা এবং দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া। বক্তারা আরও অভিযোগ করেন, গত ২৪ জুলাই আওয়ামী লীগ দেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে এবং আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছে।
নাটোর জেলা জিয়া পরিষদের সভাপতি উপাধ্যক্ষ আহমুদুল হক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মো. রহিম নেওয়াজ।
এ ছাড়া বক্তব্য দেন নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শাহ মো. শফিকুল ইসলাম চঞ্চন, সহসভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন সাইদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান, জিয়া পরিষদের নলডাঙ্গা উপজেলা সভাপতি এ এন এম অধ্যাপক শামসুজ্জামান রুপম, বাগাতিপাড়া উপজেলা সভাপতি অধ্যক্ষ মো. মকবুল হোসেন, সিংড়া উপজেলা সভাপতি অধ্যাপক মো. হারুন অর রশিদ, গুরুদাসপুর উপজেলা সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান রাসেল এবং নাটোর সদর উপজেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এই বাংলা/এমএস