বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বুড়িচংয়ে নাশকতা প্রতিরোধে ঐক্যবদ্ধ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

কুমিল্লার বুড়িচং উপজেলার ৯ নম্বর ভারেল্লা দক্ষিণ ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সংসদ সদস্য ও বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এ টি এম মিজানুর রহমানের নির্দেশনায় ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন খান মেম্বার এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীরা এলাকায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে কাজ করছেন।

এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা যুবদলের সদস্য মো. কামাল খান, যুবদল নেতা শামীম আহমেদ, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু তাহের, সিনিয়র সহসভাপতি কাজী রাজীব আহমেদ, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক জিয়াউল হক, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান এবং সাবেক ছাত্রনেতা আলমগীর হোসেনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর