খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মো. ইব্রাহীম (৩০) নামে এক প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার ছদুরখীল এলাকায় নিজ বাড়ির আঙিনা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইব্রাহীম ছদুরখীল এলাকার বাসিন্দা মো. আবদুর রহিমের দ্বিতীয় ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি তাঁর একটি পা হারান। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে মানিকছড়ি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এই বাংলা/এমএস