শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

টানা বৃষ্টিতেও থামেনি প্রতিবাদ, চরভদ্রাসনে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির অবস্থান

চন্দ্রভাসন (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টি উপেক্ষা করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে চরভদ্রাসন উপজেলা বিএনপির নিজস্ব কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। পাশাপাশি দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

কর্মসূচিতে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নেতাকর্মীদের অংশগ্রহণে অবস্থান কর্মসূচিটি প্রতিবাদী সমাবেশে রূপ নেয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর