বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টি উপেক্ষা করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে চরভদ্রাসন উপজেলা বিএনপির নিজস্ব কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। পাশাপাশি দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
কর্মসূচিতে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নেতাকর্মীদের অংশগ্রহণে অবস্থান কর্মসূচিটি প্রতিবাদী সমাবেশে রূপ নেয়।
এই বাংলা/এমএস