ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম খোকন, সহসভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজম।
এ ছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দীলিপ।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস